সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম
মানবিক সেবায় প্রশংসিত সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের আরএমও ডা. মোঃ নাজমুল হুদা মার্কেন্টাইল ইসলামী লাইফের বাঁশখালী অফিসে মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বালিয়াডাঙ্গীতে বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বালিয়াডাঙ্গীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত তাড়াশে দুই সাংবাদিক হামলার শিকার,থানায় অভিযোগ তাহিরপুরে ব্যবসায়ীকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন রাস্তার জায়গা দখলের অভিযোগ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরাট কাজ আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা: তাহিরপুর ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সাকিব; আন্তর্জাতিক নারী দিবসে সোহেল সরকারের শুভেচ্ছা ও নারীর ক্ষমতায়নের আহ্বান বদলগাছীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত;

হাটহাজারী নাঙ্গলমোড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত;

সহকারী বার্তা সম্পাদক- ছাদেক আহমাদ। / ৪১ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃ জাকিরুল ইসলাম, হাটহাজারী,চট্টগ্রাম

 

হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নে সর্বস্তরের মানুষের সম্মানে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) লাঙ্গলমোড়া ইউনিয়ন ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ মাহফিলে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। পুরো আয়োজন জুড়ে ছিল শৃঙ্খলা, সৌহার্দ্য ও আন্তরিকতার আবহ।

নাংগলমোড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলহাজ্ব লায়ন সালাউদ্দীন আলীর সভাপতিত্বে এবং ডা. আজম ও তাজুল ইসলাম হৃদয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুর মোহাম্মদ।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব নুর মোহাম্মদ বলেন, কৃষকদের উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক অগ্রগতি সম্ভব নয়। তিনি উল্লেখ করেন, কৃষকবান্ধব উদ্যোগের অংশ হিসেবে ১২ হাজার কৃষকের ঋণ মওকুফ করা হয়েছে এবং অচিরেই কৃষি কার্ড চালুর মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তা আরও সহজ ও কার্যকর করা হবে। এ ধরনের পদক্ষেপ কৃষি খাতের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাসুদ আলম, উপজেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ মেম্বার, উত্তর জেলা মৎস্যজীবী দলের সদস্য সেলিম হাসান ও জাহাঙ্গীর আলম মুন্সী, প্রবীণ বিএনপি নেতা ও সমাজসেবক আবুল কালাম মানিক, সিআইপি জসিম উদ্দিন, নজরুল ইসলাম, ছগির মেম্বার, মহিলা দল নেত্রী নাছির আক্তার ও পারভিন জাহান, উত্তর জেলা যুবদলের সহ-ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন সুমন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও নাংগলমোড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মামুনুর রশীদ মামুনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভাপতির বক্তব্যে আলহাজ্ব লায়ন সালাউদ্দীন আলী বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। তিনি সকলকে রমজানের চেতনাকে ধারণ করে পারস্পরিক সম্প্রীতি, সহমর্মিতা ও সামাজিক ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষপর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর