বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ঈদ উপলক্ষে রাউজান প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল নীলফামারী সদরবাসীকে যুবদল নেতা শামীম শাহ্ আলম (তমু)-এর ঈদ শুভেচ্ছা বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা। পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন আব্দুল ওয়াহেদ সরকার “আজ আমার জন্মদিন” ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন র‍্যাবের নতুন ডিজি কারমাইকেল কলেজের প্রাক্তন ছাত্র আহসান হাবীব পলাশকে প্রাক্তন শিক্ষার্থী সমিতির অভিনন্দন বৃটেনের কাডিফে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সাউথ ওয়েলস রিজিওনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মো:শাহজালাল, সাধারণ সম্পাদক কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি ঝিনাইগাতী, শেরপুর।

বালিয়াডাঙ্গীতে টর্নেডো ক্ষতিগ্রস্ত ১৬৮টি পরিবারে জামায়াতের আর্থিক সহায়তা প্রদান

মোঃ আব্দুস সবুর(ষ্টাফ রিপোর্টার) / ১৭৬ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫


মোঃ আব্দুস সবুর(ষ্টাফ রিপোর্টার)

:ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় গত ৫ অক্টোবর ভোরে মাত্র কয়েক সেকেন্ডের ঝড়ে পারিয়া ইউনিয়নের পিয়াজুপারা গ্রাম লণ্ডভণ্ড হয়ে যায়। মুহূর্তের ঝড়ে বহু ঘরবাড়ি ও গাছপালা বিধ্বস্ত হয়ে পড়ে, ক্ষতিগ্রস্ত হয় বহু পরিবার।

৪ নভেম্বর (মঙ্গলবার)বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা আব্দুল হাকিম এর পক্ষ থেকে পারিয়া ইউনিয়নের পিয়াজুপারা গ্রামে সম্প্রতি আকস্মিক টর্নেডোয় ক্ষতিগ্রস্ত ১৬৮ হিন্দু ও মুসলিম পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতে ইসলামী’র আমির অধ্যাপক রফিকুল ইসলাম, উপজেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ আব্দুর রশিদ,পারিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ দানারুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ।

সহায়তা প্রদান অনুষ্ঠানে আলহাজ্ব মাওলানা আব্দুল হাকিম বলেন,
আমরা আপনাদের কাছে রাজনীতি করতে বা করুণা দেখাতে আসিনি, বরং মানবিক দায়িত্ব থেকে পাশে দাঁড়াতে এসেছি। এই সহায়তা কোনো দান নয়, এটি আমাদের পক্ষ থেকে একটুখানি উপহার আপনাদের প্রতি ভালোবাসা ও সহমর্মিতার প্রকাশ।

এসময় অধ্যাপক রফিকুল ইসলাম বলেন,দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতার পরিচয়। আমরা কেবল আর্থিক নয়, নৈতিক ও সামাজিক দিক থেকেও আপনাদের পাশে থাকতে চাই।

সহায়তা গ্রহণের সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে আনন্দ ও স্বস্তির আবহ তৈরি হয়। অনেকেই বলেন, আমরা ভেবেছিলাম কেউ আমাদের খোঁজ নেবে না,কিন্তু আজ মনে হচ্ছে আমরা একা নই।

অনুষ্ঠান শেষে মোনাজাতের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কল্যাণ ও দেশবাসীর শান্তি কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর