রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম
আমির সুলতান এন্ড দিল-নেওয়াজ বেগম হাই স্কুলে জাঁকজমকপূর্ণ পুরস্কার বিতরণী অনুষ্ঠান রুমায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে কোনো অপকর্ম ঠেকাতে বিজিবি’র কুইক রেসপন্স ফোর্স প্রস্তুত আছে। কুন্দপুকুর ইউনিয়নে গণসংযোগে ব্যস্ত স্বতন্ত্র প্রার্থী মিনহাজুল ইসলাম মিনহাজ তাহিরপুরের আনন্দবাজারে জামায়াতে ইসলামীর পথসভা ও মিছিল। অটিজম কাউন্সেলিং চাইল্ড কেয়ারের নব যাত্রায় অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত ঢাকা-১৯ আসনে বাংলাদেশ মুসলিম লীগের মনোনীত শ্রমিক নেতা কামরুল ইসলাম মৃধা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দাবি বিএনএ’র শেরপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ! নাটোরে নানা আয়োজনে চ্যানেল এস’র বর্ষপূর্তি উদযাপন সিরাজগঞ্জ ৫ আসনের বিএনপি প্রার্থীর বেলকুচি প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়।

ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে জয়ী করতে হবে- কাজী মনিরুজ্জামান

আশিকুর রহমান, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা: / ৯১ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

আশিকুর রহমান, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা:

বিজিএমইএ’র সাবেক সভাপতি ও  বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নারায়ণগঞ্জ-১(রূপগঞ্জ) আসনের বিএনপির প্রাথমিকভাবে দেওয়া মনোনয়ন থেকে বঞ্চিত বীরমুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান বলেছেন, আমি গণতন্ত্রের জন্য স্বৈরাচার শেখ হাসিনার পিতা শেখ মুজিবের বিরুদ্ধে লড়াই করেছি। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আহবানে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। আগামী সংসদ নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে জয়ী করতে হবে। গণতন্ত্র ও অর্থনীতির মুক্তির জন্য লড়াই করতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তারেক রহমানের ৩১দফা বাস্তবায়নসহ দেশের উন্নয়নে কাজ করতে হবে। 

ব্যাক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ, সবার আগে বাংলাদেশ-এ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল ৫নভেম্বর বুধবার সন্ধ্যায় রূপগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে রূপসী কাজীবাড়ি মাঠে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিন। 

তিনি আরো বলেন, ২০০৮ ও ২০১৮ সালে বিএনপি থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছিল। ২০১৮সালের নির্বাচনে দিনের ভোট রাতে হয়েছে। তখন স্বৈরাচার সরকারের সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ছাত্রলীগ ও যুবলীগ আমার বাড়ি ঘেরাও করে রেখেছিল। আমার স্ত্রীর মিছিলে হামলা চালিয়েছিল। বর্তমানে বাংলাদেশ একটি সংকটময় সময় অতিক্রম করছে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এদেশের মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দিতে হবে। সন্ধ্যা সাড়ে ৬টায় নারায়ণগঞ্জ-১(রূপগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু সভায় যোগ দেন। 

সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুর রহমান, বিএনপি নেতা মোশারফ হোসেন, কাজী আহাদ, জাকির হোসেন রিপন, এডভোকেট জাকির হোসেন, যুবদল নেতা এডভোকেট আমিরুল ইসলাম ইমন, আবু মোহাম্মদ মাসুম, আজিম সরকার, রূপগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের সভাপতি জজ মিয়া, রূপগঞ্জ উপজেলা মহিলা দলের সভাপতি হাওয়া বেগম, সাধারণ সম্পাদক রোমানা আফরিন প্রমুখ। 

সভায় মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেন, সকলের সঙ্গে মিলে-মিশে ঐক্যবদ্ধভাবে থাকবো। কাজী মনিরুজ্জামান মনির কাকা অভিজ্ঞ মানুষ। আমি তার হাত ধরেই নির্বাচন করতে চাই। রূপগঞ্জের প্রতিটি ঘরে ঘরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য কাজ করবো। 

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন, বিএনপি নেতা নূর নবী ভুঁইয়া, আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর