বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম
ঈদ উপলক্ষে রাউজান প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল নীলফামারী সদরবাসীকে যুবদল নেতা শামীম শাহ্ আলম (তমু)-এর ঈদ শুভেচ্ছা বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা। পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন আব্দুল ওয়াহেদ সরকার “আজ আমার জন্মদিন” ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন র‍্যাবের নতুন ডিজি কারমাইকেল কলেজের প্রাক্তন ছাত্র আহসান হাবীব পলাশকে প্রাক্তন শিক্ষার্থী সমিতির অভিনন্দন বৃটেনের কাডিফে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সাউথ ওয়েলস রিজিওনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মো:শাহজালাল, সাধারণ সম্পাদক কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি ঝিনাইগাতী, শেরপুর।

আরএমপি কমিশনারকে আদালতে হাজিরের নির্দেশ

বিভাগীয় ব্যুরো রাজশাহীঃ / ৯০ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

বিভাগীয় ব্যুরো রাজশাহীঃ

রাজশাহীতে বিচারকের বাসায় হামলা এবং তাঁর ছেলেকে হত্যার মামলায় পুলিশ হেফাজতে থাকা আসামি লিমন মিয়াকে গণমাধ্যমে কথা বলার সুযোগ দেওয়ায় রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানকে আদালতে তলব করা হয়েছে।

শনিবার রাজশাহীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী আদালত-৩ (রাজপাড়া থানা) এর বিচারক মামুনুর রশিদ এ আদেশ দেন।

মেট্রোপলিটন পিপি অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম জানান, কমিশনারকে আগামী বুধবার সশরীরে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে—কীভাবে পুলিশ হেফাজতে থাকা এক আসামি গণমাধ্যমে বক্তব্য দিতে পারল এবং কেন তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না।

ঘটনার পটভূমি হিসেবে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে রাজশাহী নগরীর ডাবতলা এলাকার একটি বহুতল ভবনে ঢুকে মহানগর দায়রা জজ আব্দুর রহমানের ছেলেকে হত্যা এবং স্ত্রীকে গুরুতর আহত করার অভিযোগে লিমন মিয়াকে আটক করে পুলিশ। পরে হেফাজতে থাকা অবস্থায় তিনি মিডিয়ার সামনে নিজের অবস্থান ব্যাখ্যা করেন, যা দ্রুত বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়।

এই আচরণ আদালতের নজরে আসার পর কমিশনারকে তলবের নির্দেশ জারি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর