বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম
ঈদ উপলক্ষে রাউজান প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল নীলফামারী সদরবাসীকে যুবদল নেতা শামীম শাহ্ আলম (তমু)-এর ঈদ শুভেচ্ছা বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা। পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন আব্দুল ওয়াহেদ সরকার “আজ আমার জন্মদিন” ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন র‍্যাবের নতুন ডিজি কারমাইকেল কলেজের প্রাক্তন ছাত্র আহসান হাবীব পলাশকে প্রাক্তন শিক্ষার্থী সমিতির অভিনন্দন বৃটেনের কাডিফে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সাউথ ওয়েলস রিজিওনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মো:শাহজালাল, সাধারণ সম্পাদক কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি ঝিনাইগাতী, শেরপুর।

রংপুরে জাতীয় সাংবাদিক সংস্থার বিভাগীয় কাউন্সিল অনুষ্ঠিত

সেলিম চৌধুরী জেলা প্রতিনিধি, রংপুর / ১১৪ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

সেলিম চৌধুরী
জেলা প্রতিনিধি, রংপুর

রংপুরে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে “রংপুর বিভাগীয় কাউন্সিল” অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক জনাব মোহাম্মদ কাউছার জামান বাবলা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য জনাব মোঃ মশমশীর গনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মঞ্জুর হোসেন (সদস্য, নীতি নির্ধারণী পরিষদ), জনাব মুহাম্মদ আতীকুর রহমান আজাদ (সহসভাপতি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ), এবং জনাব মুহাম্মদ আবু মুসা (মুখ্য সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ)।

সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য জনাব আকরাম খান কিরণ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রংপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক জনাব বাদশা বাপ্পী।

আয়োজকরা জানান, এই কাউন্সিলের মাধ্যমে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সংগঠনের শৃঙ্খলা রক্ষা ও সংবাদপেশায় ঐক্য জোরদারের বিষয়গুলো আলোচিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর