বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম
নীলফামারী সদরবাসীকে যুবদল নেতা শামীম শাহ্ আলম (তমু)-এর ঈদ শুভেচ্ছা বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা। পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন আব্দুল ওয়াহেদ সরকার “আজ আমার জন্মদিন” ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন র‍্যাবের নতুন ডিজি কারমাইকেল কলেজের প্রাক্তন ছাত্র আহসান হাবীব পলাশকে প্রাক্তন শিক্ষার্থী সমিতির অভিনন্দন বৃটেনের কাডিফে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সাউথ ওয়েলস রিজিওনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মো:শাহজালাল, সাধারণ সম্পাদক কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি ঝিনাইগাতী, শেরপুর। মোজাম্মেল ফুলেছা ফাউন্ডেশন’ ও কুলুরচর যুব সমাজের উদ্যোগে দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ।

ভোলা-বরিশাল সেতুর দাবীতে আন্দোলনরতদের উপর পুলিশী হামলার প্রতিবাদে বোরহানউদ্দিনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ / ১২৬ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ

ভোলা বরিশাল সেতুর দাবীতে ঢাকায় আন্দোলনরত ভোলার সাহসী সন্তানদের উপর পুলিশের অতর্কিত হামলার প্রতিবাদে ভোলা বোরহানউদ্দিনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ৪টায় থানার মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বোরহানউদ্দিন থানার মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।

 

বিক্ষোভ মিছিল শেষে থানার মোড়ে প্রতিবাদ সভায় বক্তৃতা রাখেন
বোরহানউদ্দিন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান কবির মিয়া, পৌর বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ শাহাবুদ্দিন বাচ্চু মিয়া, জামায়েত নেতা মাওলানা মাকসুদুর রহমান, বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেসক্লাব সভাপতি মোঃ মনিরুল ইসলাম, মোঃ মমিন ভূইয়া, ভোলা উন্নয়ন ফোরাম সমন্বয়কারী মোঃ রাজিব হায়দার, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ তানজিল হাওলাদার, মোস্তাফিজুর রহমান শাওন, বোরহানউদ্দিন ফোরাম এর প্রচার সম্পাদক আতিকুল ইসলাম প্রমূখ।

 

বক্তৃতারা পুলিশী হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, আমাদের দাবী একটাই দ্রুত ভোলা- বরিশাল সেতু চাই। ভোলার গ্যাস নিতে হলে এ সেতু নির্মাণ করতেইনহবে না হলে আরও কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তৃতারা।

 

এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ বিল্লাল পাশা।

মোঃ ছোবাহান হাওলাদার
বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
২২-১১-২০২৫


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর