নিজস্ব প্রতিবেদকঃ
খুলনা পঙ্গু এন্ড জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক,
মরহুম ডাঃ প্রফেসর কাজী হামিদ আসগরের ৪থ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রী মেডিকেল ক্যাম্পিং করেন করেন মরহুমের একমাত্র পূত্র সন্তান ডাঃ কাজী ইরফান সুবাহান (নিউরোলজি বিভাগের সার্জন) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, তার বাবার মৃত্যু বার্ষিকী উপলক্ষে প্রায় ২৫০/৩০০ রুগী দেখছেন, এ সময়ে তিনি বলেন আমার পিতা ডাঃ কাজী হামিদ আসগর ছিলেন সাধারণ মানুষের ডাক্তার, তিনি আমার জানামতে এ অঞ্চলের মানুষের পাশে তার জীবন দশায় সব সময়ে তাদের পাশে থেকেছেন, ও মানবতার কাজে নিজেকে উসসর্গ করে গেছেন, আমি আমার বাবাকে অনুসরণ করে বাবার মতো সারাজীবন মানুষের পাশে থাকতে চাই, এবং মরহুমের আত্মার শান্তির জন্য দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মোঃ জামাল উদ্দিন ইমাম তালতলা জামে মাসজিদ ও কারী মোঃ এনায়েত উল্লাহ।।