শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম
ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় এসএসএস-এর ‘বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠিত গর্জনীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সুবর্ণজয়ন্তী র আহ্বায়ক কমিটি গঠিত সাংবাদিক বেলাল উদ্দীন আহ্বায়ক মাওলানা মাছুমুর রশিদ সচিব নকলায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেন মিন্টু বকশীগঞ্জে ডিলার ও রিটেইলার সম্মেলনে কাবেরী ৫০ জাত ভুট্টার মোড়ক উন্মোচন উখিয়ায় বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবাসহ যুবক আটক মিয়ানমার থেকে ইয়াবা আনার অভিযোগে উখিয়ায় যুবক আটক মাটি খুঁড়ে মিলল ১০ হাজার ইয়াবা, বাজারমূল্য ৩০ লাখ টাকা সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে ৭ সদস্যের আন্দোলন সমন্বয় কমিটি গঠন দেওয়ানগঞ্জে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার তাহিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে মো: মকবুল হোসেনের প্রার্থিতা ঘোষণা। তাড়াশে শিয়াল ঠেকাতে বৈদ্যুতিক ফাঁদ, প্রাণ গেল গৃহবধূর, আশঙ্কাজনক দুই শিশু বকশীগঞ্জে বগারচর আদর্শ রানার্স ক্লাবের উদ্যোগে মিনি ম্যারাথন অনুষ্ঠিত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, ঈদগাঁওয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ১ শেরপুর জেলা ছাত্রশক্তির নবগঠিত আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান করল জেলা এনসিপি চুরির অভিযোগে চাকমারকুল ক্যাম্পে গ্রেপ্তার ৩ মাছের চড়া দামে মলিন মহিষলুটির শুঁটকিপল্লির ব্যস্ততা, লোকসানের শঙ্কায় ব্যবসায়ীরা হিমছড়িতে সাগরে ডুবে ৪ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১ কোস্ট গার্ড দেখে পালাল বোটের আরোহীরা, মিলল ৫০ হাজার মাদক  শেরপুরের শ্রীবরদীতে ব্রিজের নিচে ড্রামের ভেতর নারীর মরদেহ উদ্ধার ভূমিমন্ত্রী মিনু এমপি কে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে নেওয়া হয়েছে
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

তাহিরপুরে মাহবুবুর রহমানের পক্ষে উঠান বৈঠক-রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা প্রচার।

দৈনিক সোনালী সময় / ২০৪ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
Oplus_131072

Oplus_131072

বিশেষ প্রতিনিধি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে তৃণমূল পর্যায়ে প্রচারণা জোরদার করেছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ও সুনামগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী মাহবুবুর রহমান।

এরই অংশ হিসেবে শনিবার (২৫ অক্টোবর) বিকেলে তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়নের চান্দার পয়েন্ট বাজার ও আশপাশের এলাকায় মাহবুবুর রহমানের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এই বৈঠকে স্থানীয় বিএনপি, কৃষকদল, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

বালিজুরী ইউনিয়ন কৃষকদলের সাবেক সভাপতি মাকমদ আলী ও ইউনিয়ন যুবদল সভাপতি জিল্লুর রহমানের সঞ্চালনায় বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি নেতা নোমান মিয়া, জিয়াউল হক, ইকরামুল মিয়া, জাহাঙ্গীর, নুরুল হক, শামছুল আলম প্রমুখ।

বক্তারা বলেন, কেন্দ্রীয় যুবদলের সাবেক নেতা মাহবুবুর রহমান বিগত ১৭ বছর ধরে দুঃসময়ে দল ও কর্মীদের পাশে থেকেছেন। তারেক রহমানের ঘোষিত ৩১ দফার মাধ্যমে রাষ্ট্রকাঠামো মেরামতের যে বার্তা দেওয়া হয়েছে, তা জনগণের মাঝে পৌঁছে দিতে মাহবুবুর রহমানের নির্দেশে হাওর অঞ্চলের তরুণরা মাঠে নেমেছেন।

বৈঠক শেষে উপস্থিত সকলের মাঝে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়।

উল্লেখ্য, মাহবুবুর রহমানের নেতৃত্বে গঠিত তরুণদের ওয়ার্ডভিত্তিক টিম প্রতিদিন গ্রামেগঞ্জে উঠান বৈঠক ও গণসংযোগের মাধ্যমে ৩১ দফা প্রচারে কাজ করে যাচ্ছে। এতে তৃণমূলের জনগণ ও তরুণ প্রজন্মের মাঝে ব্যাপক সাড়া পড়েছে।

হাওরপাড়ের ভোটার শফিকুর রহমান বলেন, মাহবুব ভাই শুধু নেতা নন, দুঃসময়ের সাহসী কাণ্ডারী। তিনি সবসময় মানুষের পাশে ছিলেন, এখনো আছেন। তারেক রহমানের ৩১ দফার বার্তা তিনি ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ