রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম
বর্ণাঢ্য আয়োজনে অর্কিড স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রীসে পৌঁছালেন সুয়েব, ভাইয়ের জন্য দোয়া চাইলেন নাঈম। জামালপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ! বিবেকের আদালতে মানুষ। দুনিয়ার পরীক্ষা, সততার শক্তি ও ঈমানের জবাবদিহি। শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবর্তনের ছোঁয়া, ডা. মফিদুলের উদ্যোগে বাড়ছে চিকিৎসাসেবার মান উন্নয়ন ও অনিয়ম বন্ধের উদ্যোগে বাধা ও অপপ্রচারের অভিযোগ শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবর্তনের ছোঁয়া, ডা. মফিদুলের উদ্যোগে বাড়ছে চিকিৎসাসেবার মান উন্নয়ন ও অনিয়ম বন্ধের উদ্যোগে বাধার অভিযোগ, অপপ্রচারেও থেমে নেই সেবার অগ্রযাত্রা ডুমুরিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি কাজী আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন নির্বাচিত চট্টগ্রামের মীরসরাইয়ের অধিবাসী, জুলাইয়ে গণহত্যা মামলার আসামি হিসেবে বৈশাখী টিভি’র ডিএমডি টিপু আলম মিলন গ্রেপ্তার মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ আটক ২ চট্টগ্রামের মীরসরাইয়ের নয় টিলা মাজার এলাকা থেকে বিদেশী পিস্তল ও গুলি সহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ আওয়ামী লীগ নেতা কর্মীদের সহযোগিতা কারীদের তালিকা করার আগে যে সব বিএনপি’র নেতারা আঙুল পুলে কলাগাছ বনে যাওয়ার সামিলে পরিনত তাদের খবর নেয়ার দরকার টেকনাফে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা আসামি গ্রেপ্তার জামালপুরের দেওয়ানগঞ্জে দুই মাদক কারবারির এক বছরের কারাদণ্ড! গোদাগাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ২টি বিদেশি পিস্তল, ৪ ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলিসহ ২ জন গ্রেপ্তার টেকনাফে দীর্ঘদিনের ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা আসামি গ্রেপ্তার কক্সবাজারে পাহাড়তলীতে ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার প্রকাশিত সংবাদের প্রতিবাদ জামালপুরের বকশীগঞ্জে রবিউল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে মেধা যাচাইয়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত! রোহিঙ্গা প্রত্যাবাসনে জোর, উখিয়ায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মতবিনিময় ‘আমরা রোহিঙ্গা, নিজ দেশে ফিরতে চাই’—প্রত্যাবাসনের দাবিতে স্লোগান চট্টগ্রামের মীরসরাইয়ে ২৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ একজনকে প্রেপ্তার করেছে পুলিশ
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

শাহ পরীর দ্বীপ রক্ষায় টেকসই বেড়িবাঁধের দাবিতে যুব নেতৃত্বে মানববন্ধন

দৈনিক সোনালী সময় / ১০১ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

সাদ্দাম হোসেন সাজ্জাদ :

জলোচ্ছ্বাস, জোয়ারের পানির চাপ ও জলবায়ুজনিত ঝুঁকি থেকে শাহ পরীর দ্বীপের মানুষ ও সম্পদ রক্ষায় টেকসই ও জলবায়ু-সহনশীল বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

৩০ সেপ্টেম্বর শাহ পরীর দ্বীপে Activista Team-এর উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে স্থানীয় যুব, জেলে, কৃষক, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, শাহ পরীর দ্বীপের বিদ্যমান বেড়িবাঁধের বিভিন্ন অংশ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। প্রবল জোয়ার ও প্রাকৃতিক দুর্যোগে বাঁধের কোনো অংশ ক্ষতিগ্রস্ত বা ভেঙে গেলে দ্বীপের মানুষের জীবন ও বসতভিটা, কৃষিজমি, শিক্ষাপ্রতিষ্ঠান, বাজারসহ স্থানীয় অর্থনীতি মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে।

তারা বলেন, দ্বীপের দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে একটি টেকসই ও জলবায়ু-সহনশীল বেড়িবাঁধ নির্মাণ প্রয়োজন। শুধু মানুষের জীবন ও সম্পদ রক্ষাই নয়, শাহ পরীর দ্বীপের পর্যটন সম্ভাবনা ও স্থানীয় অর্থনীতিকে টেকসইভাবে এগিয়ে নিতেও কার্যকর উপকূলীয় সুরক্ষা অবকাঠামো অপরিহার্য।

মানববন্ধন থেকে শাহ পরীর দ্বীপকে জলোচ্ছ্বাস ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি থেকে রক্ষায় দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়। একই সঙ্গে স্থানীয় জনগণ ও যুবসমাজের অংশগ্রহণে এ দাবি ধারাবাহিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ