মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম
শ্রীবরদীতে সড়কের দুই পাশে ১০০ বৃক্ষ রোপণ তথ্য চাইতে আসা গ্রাহকের সাথে অশালীন আচরণ ও হুমকির অভিযোগ, সুনামগঞ্জ পিডিপি’র দুই কর্মকর্তার বিরুদ্ধে। এসএসসির ফলাফলে তাহিরপুরের চরম বিপর্যয়, পাসের হার মাত্র ৪১.১৮ শতাংশ। শেরপুর সীমান্তে বিজিবির রাতভর অভিযান, ভারতীয় কসমেটিকস ও ৪ গরু জব্দ মাটির মা ফাউন্ডেশন নীলফামারী জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত। ঝিনাইগাতীর রাংটিয়া আপন শিক্ষা পরিবারে এসএসসিতে সাফল্য,পাসের হার ৯৩.১০% ঝিনাইগাতীর রাংটিয়া আপন শিক্ষা পরিবারে এসএসসিতে সাফল্য, পাসের হার ৯৩.১০% ঝিনাইগাতী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ফলাফলে হতাশা, ঐতিহ্য ফেরাতে সম্মিলিত উদ্যোগের আহ্বান রিয়াদে মুসা সানাইয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ বাংলাদেশি শ্রমিকের মধ্যে ১৬ জনের মৃত্যু; বাবা পড়েছেন পঞ্চম শ্রেণি, মা দ্বিতীয়—তাদের স্বপ্নের সন্তান আজ ৪৭তম বিসিএসে কাস্টমস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

শ্রীবরদীতে সড়কের দুই পাশে ১০০ বৃক্ষ রোপণ

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ২৬ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

শ্রীবরদীতে সড়কের দুই পাশে ১০০ বৃক্ষ রোপণ

মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি:সবুজায়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শেরপুরের শ্রীবরদীতে সড়কের দুই পাশে ১০০টি বৃক্ষ রোপণ করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে শ্রীবরদী উপজেলার শ্রীবরদী ইউনিয়নের মামদামারী থেকে টাংগারপাড়া যাওয়ার সড়কের মৃগী গাং সংলগ্ন এলাকায় এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে সড়কের দুই পাশে ১০০টি বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ করেন শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষা আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাসিব-উল-আহসান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শ্রীবরদী উপজেলা শাখার সদস্য সচিব মো. আব্দুল্লাহ আল মামুন দুলাল। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুধীজন উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক পরিবেশ সুরক্ষায় বৃক্ষের বিকল্প নেই। শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে। সম্মিলিতভাবে বৃক্ষরোপণ ও পরিচর্যার মাধ্যমে একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলা সম্ভব।
এ সময় স্থানীয় বাসিন্দারা সড়কের পাশে বৃক্ষরোপণের উদ্যোগকে স্বাগত জানিয়ে রোপণ করা গাছগুলো সংরক্ষণে সহযোগিতার আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর