বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম
হোয়াইক্যংয়ে দুই বাড়ি থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার, পলাতক দুই ব্যক্তি রোহিঙ্গা ক্যাম্পে রাতের টহলে আটক ৪, ভ্রাম্যমাণ আদালতে সাজা সীতাকুণ্ডে ছাত্রী নিহতের পর ফুটওভারব্রিজ নির্মাণের উদ্যোগ, প্রশাসনের নানা পদক্ষেপ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, টেকনাফে ২০ হাজার ইয়াবা উদ্ধার জামালপুরে ভাঙন রোধে দশানী নদীর গতিপথ পুন:রুদ্ধারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত মীরসরাইয়ে গ্রাম-গ্রামান্তরে ছুটছেন এমপি নুরুল আমিন, রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়নে তৎপর ফটিকছড়ি আজাদী বাজার পিবি এজিএম মনিরুজ্জামান এর বিরুদ্ধে দূর্ণীতির অভিযোগ সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু, প্রথম দিনে যাত্রী ৮৩৬ অপহরণের তিন দিন পর উদ্ধার রোহিঙ্গা শিশু টেকনাফে অপহৃত রোহিঙ্গা শিশু উদ্ধার, পরিবারের জিম্মায় হস্তান্তর পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি \ চালকসহ তিন জন গ্রেফতার যুক্তরাজ্যের মাটিতে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ গুণীজন ও প্রবীণকে বিশেষ সম্মাননা প্রদান গোদাগাড়ীতে দীর্ঘ পাঁচ বছরের আইনি লড়াই শেষে গোগ্রাম ইউপি চেয়ারম্যানের পদ ফিরে পেলেন হজরত আলী সেন্টমার্টিনে অগ্নিনিরাপত্তায় কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের যৌথ মহড়া উখিয়ায় মানবপাচার প্রতিরোধে ব্র্যাকের সচেতনতামূলক কর্মশালা টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড টেকনাফের হ্নীলায় ১১ লাখ ইয়াবাসহ আটক ২, উদ্ধার ৫টি বড় রামদা প্রাইম টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন কেএম শহীদুল ইসলাম। তাহিরপুরে কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচনে আলী আহাম্মদের প্রার্থিতা ঘোষণা। জামালপুরের বকশীগঞ্জে ছড়িয়ে পড়েছে অলৌকিক আতঙ্ক!
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

হোয়াইক্যংয়ে দুই বাড়ি থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার, পলাতক দুই ব্যক্তি

দৈনিক সোনালী সময় / ২৪ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

সাদ্দাম হোসেন সাজ্জাদ :

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যংয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে দুটি বসতবাড়ি থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে এসআরবি-১৫। এ সময় বাড়ি দুটির সঙ্গে সংশ্লিষ্ট দুই ব্যক্তি পালিয়ে যান।

বুধবার (৪ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে হোয়াইক্যং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কাটাখালি ঘোনারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি-১৫-এর দেওয়া তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে প্রথম বসতবাড়ি থেকে ১০ হাজার পিস এবং দ্বিতীয় বসতবাড়ি থেকে আরও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। সব মিলিয়ে উদ্ধার করা হয় ২০ হাজার পিস ইয়াবা।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানের সময় পালিয়ে যাওয়া দুই ব্যক্তি হলেন মোহাম্মদ আরিফুল ইসলাম ওরফে সোনামনি (২৫) এবং জিল্লুর রহমান ওরফে কালু (১৯)।

উদ্ধার করা ইয়াবার ঘটনায় তাঁদের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৫।

মাদক চোরাচালান প্রতিরোধ এবং দায়িত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ব্যাটালিয়নটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ