মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
কামারিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ডা. বিরাজ আলীর উঠান বৈঠক, এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় কক্সবাজারে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২১, আটক কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য টেকনাফে সেনাবাহিনী-এপিবিএনের যৌথ অভিযানে ইয়াবাসহ যুবক আটক সিএমপির সদরঘাট থানার বিশেষ অভিযানে ৯ জন আটক সাংবাদিক অরিত্র কুন্ডুকে কনডেম সেলে রাখার অভিযোগ, হাইকোর্টে বিএমএসএফের রিট মিরসরাইয়ে মিয়ানমারে সার পাচারের চেষ্টা: বিএনপি-ছাত্রদলের তিন নেতা গ্রেপ্তার ৩০১ বস্তা সার জব্দের ঘটনায় তদন্তে উঠে আসে রাজনৈতিক নেতাদের নাম, আদালতে পাঠিয়েছে পুলিশ লামায় দুই এমপিওভুক্ত শিক্ষকের সাংবাদিকতা নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি টেকনাফে যৌথ অভিযানে ২ পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার মীরসরাইয়ে অতীত দুঃসময়-বর্তমান বিএনপি’র প্রাণ শাহাদাত হোসেন এর ইন্তেকাল : এমপি সহ বিএনপি নের্তৃবৃন্দরা শোক্ প্রকাশ নয়াপাড়া ক্যাম্পে নিরাপত্তা জোরদারে যৌথ অভিযান, উদ্ধার আগ্নেয়াস্ত্র করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’—লামায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত কেরুনতলী খালে কোস্ট গার্ডের অভিযান, ১০ হাজার ইয়াবা টেকনাফে বিজিবির অভিযানে ৫৮ লিটার মদসহ আটক ৪, জব্দ ২ সিএনজি রুমায় কাজুবাদাম চাষিদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ফটিকছড়ির হেঁয়াকোতে ছুরিকাঘাতে বিএনপি নেতা বিপ্লবসহ দুজন গুরুতর আহত, সড়কে আগুন বিজিবির ধাওয়ায় সমুদ্রে পালাল পাচারচক্র, উদ্ধার ৯ জন বটিয়াঘাটার সুরখালী ইউপিতে শিক্ষা প্রতিষ্ঠানের অনুকূলে গাছের চারা বিতরণ সাংবাদিক হেনস্থার অভিযোগে চট্টগ্রামের অনুষ্ঠান থেকে বাদ পরীমনি কেরানীহাটে হত্যা মামলার আসামি আটক যে পাহাড় ছিল জীবিকার আশ্রয়, আজ সেখানে নিরাপত্তার হাহাকার
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

ইউএনওসহ তিন কর্মকর্তার সঙ্গে টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

স্টাফ রিপোর্টার / ৭৩ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে রবিবার, ১ নভেম্বর, ২০২৬

ইউএনওসহ তিন কর্মকর্তার সঙ্গে টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

উন্নয়নকাজে স্বচ্ছতা, ভোটার হয়রানি বন্ধ ও জনস্বার্থ রক্ষায় গুরুত্বারোপ

প্রেস বিজ্ঞপ্তি:

আবু মুসা,

কক্সবাজারের টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম অনিক চৌধুরীসহ তিন সরকারি কর্মকর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এ সময় টেকনাফের উন্নয়নকাজে স্বচ্ছতা নিশ্চিত, ভোটার হতে গিয়ে সাধারণ মানুষের হয়রানি বন্ধ এবং জনস্বার্থ রক্ষাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

রোববার (১ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় শুরু হয়। পরে উপজেলা প্রকৌশলী ও উপজেলা নির্বাচন কর্মকর্তার সঙ্গে পৃথকভাবে মতবিনিময় করেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

ইউএনওর সঙ্গে প্রশাসন ও সাংবাদিকদের ভূমিকা নিয়ে আলোচনা

সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এম অনিক চৌধুরীর সঙ্গে মতবিনিময়কালে উপজেলা প্রশাসনের সঙ্গে গণমাধ্যমকর্মীদের পারস্পরিক যোগাযোগ, পেশাগত দায়িত্ব পালন, টেকনাফের সার্বিক উন্নয়ন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সময় ইউএনও এম অনিক চৌধুরী প্রেসক্লাবের নেতৃবৃন্দকে ধন্যবাদ ও অভিনন্দন জানান। তিনি টেকনাফের বিভিন্ন সমস্যা ও জনদুর্ভোগ গণমাধ্যমে তুলে ধরতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। পাশাপাশি টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সার্বিক অগ্রযাত্রা ও সফলতা কামনা করেন।

উন্নয়নকাজে স্বচ্ছতা ও গুণগত মান নিশ্চিতের আহ্বান

সকাল ১২টায় উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার আলা উদ্দিনের সঙ্গে পৃথক মতবিনিময় করেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এ সময় টেকনাফের বিভিন্ন সড়ক, অবকাঠামোগত উন্নয়ন, নির্মাণকাজের গুণগত মান এবং সম্ভাব্য অনিয়ম-দুর্নীতি প্রতিরোধের বিষয়ে আলোচনা হয়।

টেকনাফ উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল হোসাইন উন্নয়নকাজে স্বচ্ছতা ও গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সরকারি অর্থায়নে বাস্তবায়িত প্রতিটি উন্নয়নকাজ যথাযথ মান বজায় রেখে সম্পন্ন করা জরুরি। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত তদারকি ও কার্যকর নজরদারি প্রয়োজন।

তিনি উন্নয়নকাজে কোনো ধরনের অনিয়ম বা নিম্নমানের কাজ যাতে না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানান।

ভোটার হয়রানি বন্ধ ও অবৈধ অন্তর্ভুক্তি ঠেকাতে আলোচনা

দুপুর ১টায় উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সালাহ উদ্দিন আহমদের সঙ্গে মতবিনিময় করেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এ সময় ভোটার হতে গিয়ে সাধারণ মানুষের হয়রানি, নির্বাচন অফিসে দালালদের দৌরাত্ম্য, তদবির বাণিজ্য বন্ধ, ভোটারদের ভোগান্তি কমানো এবং রোহিঙ্গাদের অবৈধভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্তি প্রতিরোধের বিষয়ে আলোচনা হয়।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরহাদ রহমান ও সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন সাজ্জাদ বলেন, প্রকৃত বাংলাদেশি নাগরিকেরা যেন ভোটার হতে গিয়ে কোনো ধরনের হয়রানি বা ভোগান্তির শিকার না হন, তা নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে যথাযথ যাচাই-বাছাইয়ের মাধ্যমে কোনো রোহিঙ্গা নাগরিক যেন অবৈধভাবে বাংলাদেশের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে না পারেন, সে বিষয়ে কঠোর নজরদারি জরুরি।

তাঁরা নির্বাচন-সংক্রান্ত সেবা সহজীকরণ, সাধারণ মানুষের ভোগান্তি কমানো এবং ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

উপস্থিত ছিলেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ

এ সময় উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল হোসাইন, সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ফরহাদ রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আফতাব হোসেন আশিক, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন সাজ্জাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোলতান আহমদ, দপ্তর সম্পাদক সালাহ উদ্দিন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আনোয়ার হোসেন, যোগাযোগ বিষয়ক সম্পাদক মো. হোসাইন এবং সদস্য আবু মুসা, জসিম উদ্দিন ও মাজিবুল হক।

সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় শেষে প্রেসক্লাবের নেতৃবৃন্দ টেকনাফের উন্নয়ন, জনসাধারণের অধিকার প্রতিষ্ঠা, প্রশাসনিক স্বচ্ছতা এবং জনদুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে দায়িত্বশীলভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ