বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
কাজিপুরে আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝটিকা মিছিল ঝিনাইগাতীতে কৃষি পুর্নবাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ প্রায় ৮০ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে শেরপুর পৌরসভা গোদাগাড়ীতে মুরগির খামারের বর্জ্যে পরিবেশ দূষণ, দুর্গন্ধ ও মাছির উপদ্রবে অতিষ্ঠ ঈশ্বরীপুর গ্রামের স্থানীয়রা, শিশু ও বৃদ্ধরা বেশি ক্ষতিগ্রস্ত, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি ফেইসবুকে ইসলাম ও নবীজিকে নিয়ে অশালীন মন্তব্য বিচার চেয়ে উত্তেজিত জনতার বিক্ষোভ মিছিল ও বাড়িঘরের হামলা। সীতাকুণ্ডে অপরাধীর পরিবর্তে ভুক্তভোগী গ্রেপ্তার: পুলিশি ভূমিকার স্বচ্ছতা নিয়ে জনমনে প্রশ্ন রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, শ্রীবরদীতে ইউএনও’র পুত্র আয়মানের জন্মদিন উদযাপন জঙ্গলবাড়িতে ৩৮ পিস ইয়াবাসহ যুবক আটক, এ সময় পালালেন কথিত ডিলার। শেরপুরে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর বিশেষ প্রশিক্ষণার্থীদের দ্বিতীয় কনসালটেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

কুড়িগ্রাম জেলা যুবদলের সভাপতি রায়হান কবীরের মৃত্যুর খবরে শোকের মাতম

মোঃ শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার: / ১২৩ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

মোঃ শফিকুল ইসলাম
স্টাফ রিপোর্টার:

কুড়িগ্রাম জেলা যুবদলের সভাপতি মোঃ রায়হান কবীর আজ ২৯ ডিসেম্বর ২০২৫ ইং (সোমবার) রাত আনুমানিক ১০.৪৫ মিনিটে ঢাকায় অবস্থিত ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

রায়হান কবীর কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মৃত, মাওলানা মোজাম্মেল হকের কনিষ্ঠ পুত্র। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। রায়হান কবীরের জন্ম চিলমারীতে হলেও তার শৈশব কৈশোর যৌবন কেটেছে কুড়িগ্রাম শহরে।

পারিবারিক ও দলীয় সূত্রে জানা গেছে, রায়হান কবীর দীর্ঘদিন ধরে হার্ট ও কিডনি জনিত সমস্যা সহ নানাবিধ জটিল সমস্যায় ভুগছিলেন। এর আগে তিনি কয়েকবার দেশের বাইরে গিয়েও চিকিৎসা সেবা নিয়েছেন।
গত ২৫ ডিসেম্বর বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলা যুবদলের নেতাকর্মীসহ ঢাকার সমাবেশে অংশগ্রহণ করেন।
হঠাৎ এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়লে নেতাকর্মীরা চিকিৎসার জন্য দ্রুত তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করেন।
চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি মৃত্যুবরণ করেন।

এদিকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কুড়িগ্রাম জেলা যুবদলসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের মাতম বিরাজ করছে। জেলা উপজেলা ও তৃনমুলের অনেক নেতাকর্মী বলেন,রায়হান কবীর অত্যন্ত দায়িত্বশীল ও কর্মী বান্ধব নেতা ছিলেন।
তিনি ন্যায়পরায়ণ নিরহংকার ও স্নেহশীল মনের মানুষ।
রায়হান কবীর রাজনৈতিক জীবনে প্রথমে ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সবশেষে কুড়িগ্রাম জেলা যুবদলের সভাপর দায়িত্ব পালন করেন।
তিনি একজন পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ও সংগঠক ছিলেন।

তার এই অসময়ে চলে যাওয়ায় কুড়িগ্রাম সদর, রাজারহাট,ফুলবাড়ি,উলিপুর,
চিলমারী,নাগেশ্বরী,ভুরুঙ্গামারী,
রৌমারী,রাজিবপুরসহ ইউনিয়ন ও ওয়ার্ডের তৃণমূলের নেতাকর্মীদের মাঝে গভীর শোক ও শূন্যতা দেখা দিয়েছে। এ শোক কোনভাবেই মেনে নিতে পারছেন না। রায়হান কবীর মৃত্যুকালে স্ত্রী,এক ছেলে এক মেয়ে রেখে গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর