রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম
জামালপুরের বকশীগঞ্জে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। টেকনাফে এসআরবি-১৫-এর অভিযানে একাধিক মানবপাচার মামলার পলাতক আসামি গ্রেপ্তার চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান, সারসহ আটক ৯ তাহিরপুরে মাদক সেবনে মাতলামি কৃষকদলের দুই নেতা আটক, আদালতে প্রেরণ। ৭নং বানারীপাড়া সদর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে সদর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং সাবেক মেম্বার মো:মিজানুর রহমান। চুরি মামলার আসামি গ্রেপ্তার ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার, পালিয়েছে পাচারকারী সুরমা ইউনিয়নের উন্নয়ন বঞ্চিত নারীদের অধিকার আদায়ে সংরক্ষিত ওয়ার্ডে মহিলা মেম্বার পদে লড়তে চান মোছাঃ ফাতেমা বেগম। রূপগঞ্জে বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে বালু ভরাটের নামে চাঁদা দাবির অভিযোগ টেকনাফে এসআরবি-১৫-এর অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি আটক টানা অষ্টমবার শতভাগ পাস, কোয়ান্টামে জিপিএ-৫ পেল ১৭ শিক্ষার্থী চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী পলাশ কুন্ডকে লাঞ্ছিত করার অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় এক লাখ ইয়াবা উদ্ধারের সূত্র ধরে পলাতক আসামি আটক খুলনা পঙ্গু এন্ড জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক, মরহুম ডাঃ প্রফেসর কাজী হামিদ আসগরের চতুর্থ তম মৃত্যুবার্ষিকী পালিত। উখিয়ায় বিজিবির অভিযানে দেড় কোটি টাকার ইয়াবা উদ্ধার বকশীগঞ্জে মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় সাড়ে ৬ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ টেকনাফে এসআরবি-১৫-এর অভিযানে সাত বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার মিয়ানমারে পাচারের আগেই ৪০ টন সিমেন্ট জব্দ, আটক ৮ মানবিকতা ও সাহসিকতায় মানুষের পাশে আনসার-ভিডিপি দলনেতা আবু বকর সিদ্দিক
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান, সারসহ আটক ৯

সাদ্দাম হোসেন সাজ্জাদ / ১১ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে রবিবার, ১ নভেম্বর, ২০২৬

সাদ্দাম হোসেন সাজ্জাদ :

মিয়ানমারে সার পাচার প্রতিরোধে কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপসংলগ্ন গভীর সমুদ্রে অভিযান চালিয়েছে কোস্ট গার্ড। অভিযানে ১০ হাজার কেজি ইউরিয়া সার ও একটি বোটসহ নয়জনকে আটক করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) রাত ২টার দিকে পরিচালিত এ অভিযানে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের সার জব্দ করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ‘অপারেশন সার সুরক্ষা’র আওতায় কোস্ট গার্ডের একটি জাহাজ অভিযান চালায়। এ সময় সন্দেহজনক একটি বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি তা অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে বোটটি আটক করা হয়।

বোটে তল্লাশি চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ইউরিয়া সার পাওয়া যায়। এ ঘটনায় বোটে থাকা নয়জনকে আটক করা হয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান রোধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ