বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, শ্রীবরদীতে ইউএনও’র পুত্র আয়মানের জন্মদিন উদযাপন জঙ্গলবাড়িতে ৩৮ পিস ইয়াবাসহ যুবক আটক, এ সময় পালালেন কথিত ডিলার। শেরপুরে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর বিশেষ প্রশিক্ষণার্থীদের দ্বিতীয় কনসালটেশন প্রোগ্রাম অনুষ্ঠিত শেরপুরে অপহরণ ও ২০ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলার প্রধান আসামি আশুলিয়া থেকে গ্রেপ্তার  অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক রাজনীতির বিরুদ্ধে ঝিনাইগাতীতে যুবদলের বিশাল প্রতিবাদ মিছিল শ্রীবরদীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের মাঝে জিআর চাল বিতরণ স্বাস্থ্য খাতের চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বেসরকারি হাসপাতাল মালিকদের আলোচনা সন্ধ্যাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে ইউএনও আল-আমীনের প্রাণবন্ত আলাপচারিতা তাহিরপুরে পাহাড়ি ঢলের হুমকিতে মাদ্রাসা-মসজিদ, যেকোনো সময় নদীগর্ভে বিলীনের আশঙ্কা।

ঝিনাইগাতীতে আন্তর্জাতিক প্রসবজনিত ফিস্টুলা নির্মূল দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

প্রতিবেদকের নাম / ২৪ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

 

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুরের ঝিনাইগাতীতে আন্তর্জাতিক প্রসবজনিত ফিস্টুলা নির্মূল দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ মে) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

 

সকালে হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় হাসপাতালে এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

 

 

 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. রাজীব সাহা, আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. কায়সার মাহমুদ, সিআইপিআরবি’র জেলা কোঅর্ডিনেটর শারমিনা পারভীন, মো. মেহের আলীসহ এমসিজিএল-এর উপজেলা কোঅর্ডিনেটর ও স্বাস্থ্যকর্মীরা।

 

 

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রসবজনিত ফিস্টুলা একটি জটিল স্বাস্থ্য সমস্যা হলেও সচেতনতা বৃদ্ধি ও সময়মতো চিকিৎসা নিশ্চিত করা গেলে এ রোগ প্রতিরোধ ও নিরাময় সম্ভব। আক্রান্ত নারীদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

 

 

এদিকে ঝিনাইগাতী উপজেলায় গত ৫ মে থেকে ২০ মে পর্যন্ত ১৫ দিনব্যাপী প্রসবজনিত ফিস্টুলা ক্যাম্পেইন কার্যক্রম চলমান রয়েছে। ক্যাম্পেইনের আওতায় বাড়ি বাড়ি গিয়ে সন্দেহভাজন ফিস্টুলা রোগী শনাক্ত করা হচ্ছে এবং তাদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর