রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম
পূর্ব আকাশ কুড়ি যুব সংঘ বনাম নব উন্নয়ন যুব ক্লাব কর্তৃক আয়োজিত এক বিশাল হাডুডু খেলা অনুষ্ঠিত। শাহজালাল রুমিকে গ্রেপ্তার করার সিদ্ধান্ত নেয়নি পুলিশ: রাশেদ খান ​প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যাপক আবুল হাশেমকে শেষ বিদায়: বৃটেন কমিউনিটির শোক টেকনাফে এনসিপির আহ্বায়ক কমিটির সভা সাতকানিয়ায় হত্যা ও অস্ত্রসহ ৯ মামলার পলাতক আসামি গ্রেপ্তার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন? যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় এসএসএস-এর ‘বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠিত গর্জনীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সুবর্ণজয়ন্তী র আহ্বায়ক কমিটি গঠিত সাংবাদিক বেলাল উদ্দীন আহ্বায়ক মাওলানা মাছুমুর রশিদ সচিব নকলায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেন মিন্টু বকশীগঞ্জে ডিলার ও রিটেইলার সম্মেলনে কাবেরী ৫০ জাত ভুট্টার মোড়ক উন্মোচন উখিয়ায় বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবাসহ যুবক আটক মিয়ানমার থেকে ইয়াবা আনার অভিযোগে উখিয়ায় যুবক আটক মাটি খুঁড়ে মিলল ১০ হাজার ইয়াবা, বাজারমূল্য ৩০ লাখ টাকা সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে ৭ সদস্যের আন্দোলন সমন্বয় কমিটি গঠন দেওয়ানগঞ্জে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার তাহিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে মো: মকবুল হোসেনের প্রার্থিতা ঘোষণা। তাড়াশে শিয়াল ঠেকাতে বৈদ্যুতিক ফাঁদ, প্রাণ গেল গৃহবধূর, আশঙ্কাজনক দুই শিশু বকশীগঞ্জে বগারচর আদর্শ রানার্স ক্লাবের উদ্যোগে মিনি ম্যারাথন অনুষ্ঠিত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, ঈদগাঁওয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ১ শেরপুর জেলা ছাত্রশক্তির নবগঠিত আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান করল জেলা এনসিপি
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা ও এডহক কমিটির সভাপতি লায়ন সালাউদ্দিনের ডক্টরেট অর্জনে সম্মাননা।

মোঃ জাকিরুল ইসলাম,স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম / ২৪৩ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

মোঃ জাকিরুল ইসলাম,স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম

হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ (A+) প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, বিদ্যালয় থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দের সম্মাননা এবং বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি লায়ন সালাউদ্দিন আলীর ডক্টরেট ডিগ্রি অর্জন উপলক্ষে বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানটি বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে স্কুলের এডহক কমিটির সভাপতি এবং আন্তর্জাতিক হিউম্যান পিস ইউনিভার্সিটি গ্লোবাল থেকে হসপিটালিটি ম্যানেজমেন্টে সদ্য ডক্টরেট ডিগ্রীপ্রাপ্ত লায়ন সালাউদ্দিন আলী এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম-৫ (হাটহাজারী) বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও নাজিরহাট কলেজের গভর্নিং বডির সভাপতি ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি তাঁর বক্তৃতায় সংবর্ধনা পাওয়া শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “এই সম্মান শুধু সনদ বা সার্টিফিকেটের নয়, চরিত্র গঠন ও মানবিক মূল্যবোধ অর্জনের। তোমরাই হাটহাজারীর ভবিষ্যৎ, তোমাদের দায়িত্ব দেশের প্রতি, মানুষের প্রতি। প্রকৃত শিক্ষা সৎ, নৈতিক ও মানবিক হওয়ার শিক্ষা দেয়।”

ব্যারিস্টার হেলাল আরও বলেন, “মাদক, মোবাইল আসক্তি ও অনলাইন গেমের নেশা থেকে দূরে থাকতে হবে। অতিরিক্ত পুস্তক নির্ভর না হয়ে সামগ্রিক জ্ঞান অর্জন করা প্রয়োজন।”
তিনি অভিভাবকদের উদ্দেশে সন্তানদের প্রতি সহযোগিতা ও যথাযথ দিকনির্দেশনার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ নাজিম উদ্দীন, হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ গিয়াস উদ্দিন, সাবেক প্রধান শিক্ষক মোঃ ফিরোজ সাহেব,
উপজেলা চেয়ারম্যানগণ, বিশিষ্ট সমাজসেবক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর অবসরপ্রাপ্ত শিক্ষকদের স্মারক ও উপহার প্রদান করা হয়। কৃতি শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারক ও ক্রেস্ট। শেষে ডক্টরেট ডিগ্রি অর্জনের জন্য লায়ন সালাউদ্দিন আলীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন – আলহাজ্ব নুর মোহাম্মদ, প্রফেসর গিয়াস উদ্দিন চেয়ারম্যান, চেয়ারম্যান নুরুল আহাসান লাভু, ডা. রফিকুল আলম, কলামিস্ট টিপু সুলতানসহ বিভিন্ন ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, “ভালো ফলাফল কেবল শুরু, প্রকৃত জয় হলো সৎ, সাহসী ও সামাজিকভাবে দায়িত্ববান মানুষ হওয়া।”

অনুষ্ঠানে অংশগ্রহণকারী অতিথি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ হয়ে ওঠে এক আনন্দঘন মিলনমেলা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বাবু সত্যজিৎ বড়ুয়ার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ