রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম
পূর্ব আকাশ কুড়ি যুব সংঘ বনাম নব উন্নয়ন যুব ক্লাব কর্তৃক আয়োজিত এক বিশাল হাডুডু খেলা অনুষ্ঠিত। শাহজালাল রুমিকে গ্রেপ্তার করার সিদ্ধান্ত নেয়নি পুলিশ: রাশেদ খান ​প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যাপক আবুল হাশেমকে শেষ বিদায়: বৃটেন কমিউনিটির শোক টেকনাফে এনসিপির আহ্বায়ক কমিটির সভা সাতকানিয়ায় হত্যা ও অস্ত্রসহ ৯ মামলার পলাতক আসামি গ্রেপ্তার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন? যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় এসএসএস-এর ‘বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠিত গর্জনীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সুবর্ণজয়ন্তী র আহ্বায়ক কমিটি গঠিত সাংবাদিক বেলাল উদ্দীন আহ্বায়ক মাওলানা মাছুমুর রশিদ সচিব নকলায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেন মিন্টু বকশীগঞ্জে ডিলার ও রিটেইলার সম্মেলনে কাবেরী ৫০ জাত ভুট্টার মোড়ক উন্মোচন উখিয়ায় বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবাসহ যুবক আটক মিয়ানমার থেকে ইয়াবা আনার অভিযোগে উখিয়ায় যুবক আটক মাটি খুঁড়ে মিলল ১০ হাজার ইয়াবা, বাজারমূল্য ৩০ লাখ টাকা সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে ৭ সদস্যের আন্দোলন সমন্বয় কমিটি গঠন দেওয়ানগঞ্জে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার তাহিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে মো: মকবুল হোসেনের প্রার্থিতা ঘোষণা। তাড়াশে শিয়াল ঠেকাতে বৈদ্যুতিক ফাঁদ, প্রাণ গেল গৃহবধূর, আশঙ্কাজনক দুই শিশু বকশীগঞ্জে বগারচর আদর্শ রানার্স ক্লাবের উদ্যোগে মিনি ম্যারাথন অনুষ্ঠিত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, ঈদগাঁওয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ১ শেরপুর জেলা ছাত্রশক্তির নবগঠিত আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান করল জেলা এনসিপি
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

বাঁশখালীতে ৪নং বাহারছড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি পরিদর্শন

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ২১২ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

৪নং বাহারছড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে চলমান উন্নয়নমূলক প্রকল্প কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেছেন ৪নং বাহারছড়া ইউনিয়ন পরিষদের সম্মানিত প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ ওমর সানী আকন।

পরিদর্শনকালে তিনি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পসমূহ ঘুরে দেখেন এবং কাজের গুণগত মান, সময়ানুবর্তিতা ও বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি সংশ্লিষ্ট ঠিকাদার, প্রকল্প বাস্তবায়নকারী ও ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শন টিমে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাহমুদুল ইসলাম মাবুদ, ইউনিয়ন পরিষদের সচিব, ইউপি সদস্য ইব্রাহিমসহ অন্যান্য ইউপি সদস্য ও স্থানীয় নেতৃবৃন্দ। তারা সবাই মিলিতভাবে বিভিন্ন ওয়ার্ডে চলমান রাস্তা সংস্কার, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, অবকাঠামোগত নির্মাণ ও জনস্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য উন্নয়নমূলক কাজ পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে সম্মানিত প্রশাসক জনাব মোঃ ওমর সানী আকন বলেন, সরকার ঘোষিত উন্নয়ন কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়নই আমাদের মূল লক্ষ্য। কোনো ধরনের অনিয়ম বা গাফিলতির সুযোগ নেই। সকল প্রকল্প নির্ধারিত মান ও সময় অনুযায়ী সম্পন্ন করতে হবে। তিনি স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে সমন্বয়ের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় প্যানেল চেয়ারম্যান মাহমুদুল ইসলাম মাবুদ বলেন, ইউনিয়নের সার্বিক উন্নয়নে ইউনিয়ন পরিষদ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রশাসনের সরাসরি তদারকির ফলে উন্নয়ন প্রকল্পগুলোর মান ও গতি আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয় ইউপি সদস্য ও নেতৃবৃন্দ পরিদর্শন টিমকে স্বাগত জানিয়ে বলেন, চলমান উন্নয়নমূলক প্রকল্পগুলো সম্পন্ন হলে এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে এবং যোগাযোগসহ সার্বিক অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত হবে।

উল্লেখ্য, ৪নং বাহারছড়া ইউনিয়নে বর্তমানে বিভিন্ন ওয়ার্ডে সরকারের অর্থায়নে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। এসব প্রকল্পের সফল বাস্তবায়নের মাধ্যমে ইউনিয়নের সামগ্রিক উন্নয়ন আরও বেগবান হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ