বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
কাজিপুরে আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝটিকা মিছিল ঝিনাইগাতীতে কৃষি পুর্নবাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ প্রায় ৮০ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে শেরপুর পৌরসভা গোদাগাড়ীতে মুরগির খামারের বর্জ্যে পরিবেশ দূষণ, দুর্গন্ধ ও মাছির উপদ্রবে অতিষ্ঠ ঈশ্বরীপুর গ্রামের স্থানীয়রা, শিশু ও বৃদ্ধরা বেশি ক্ষতিগ্রস্ত, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি ফেইসবুকে ইসলাম ও নবীজিকে নিয়ে অশালীন মন্তব্য বিচার চেয়ে উত্তেজিত জনতার বিক্ষোভ মিছিল ও বাড়িঘরের হামলা। সীতাকুণ্ডে অপরাধীর পরিবর্তে ভুক্তভোগী গ্রেপ্তার: পুলিশি ভূমিকার স্বচ্ছতা নিয়ে জনমনে প্রশ্ন রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, শ্রীবরদীতে ইউএনও’র পুত্র আয়মানের জন্মদিন উদযাপন জঙ্গলবাড়িতে ৩৮ পিস ইয়াবাসহ যুবক আটক, এ সময় পালালেন কথিত ডিলার। শেরপুরে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর বিশেষ প্রশিক্ষণার্থীদের দ্বিতীয় কনসালটেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

শেরপুরের কৃতি সন্তান এডভোকেট এরশাদ আলম জর্জ ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক পদে মনোনয়ন প্রত্যাশী।

নিউজ এডিটর মোঃ মনোয়ার হোসেন সেলিম / ১২৩ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুর জেলার কৃতি সন্তান এডভোকেট এরশাদ আলম জর্জ আসন্ন ঢাকা আইনজীবী সমিতি
২০২৬/২০২৭ ইং নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন প্রত্যাশী।

জানা যায়, ১৯৯০ সালে শ্রীবরদী সরকারি কলেজে ছাত্রদলের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করেন এরশাদ আলম জর্জ।

 পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এমএ এবং সেন্ট্রাল ল’ কলেজ থেকে এলএলবি সম্পন্ন করেন। 

শিক্ষাজীবনেই তিনি নেতৃত্বে ছিলেন উজ্জ্বল—জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি, সেন্ট্রাল ল’ কলেজ ছাত্রদলের সদস্য সচিব এবং জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন সততা ও নিষ্ঠার সঙ্গে।

তিনি আইনজীবী হিসেবে ঢাকা বার কাউন্সিলে যোগদানের পর দ্রুতই নিজের দক্ষতা ও জনপ্রিয়তার স্বাক্ষর রাখেন । ২০১২-১৩ সালে বিএনপি-সমর্থিত প্যানেল থেকে বিপুল ভোটে অফিস সেক্রেটারি নির্বাচিত হন। বর্তমানে তিনি বিএনপির আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪, ঢাকার পিপি হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-আইন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন, ছিলেন ব্যারিস্টার নাজমুল হুদা গ্রুপের আন্তর্জাতিক সম্পাদক। 
আজ ১৩ জানুয়ারি প্রচারণায় আইনজীবী ভোটারদের সাথে গণসংযোগ করেন।
এডভোকেট এরশাদ আলম জর্জ আরও বলেন,
আপনাদের দোয়া ও অনুপ্রেরণা পেলে আপনাদের সাথে থেকে কাজ করতে চাই। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর