শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম
সুরমা ইউনিয়নের উন্নয়ন বঞ্চিত নারীদের অধিকার আদায়ে সংরক্ষিত ওয়ার্ডে মহিলা মেম্বার পদে লড়তে চান মোছাঃ ফাতেমা বেগম। রূপগঞ্জে বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে বালু ভরাটের নামে চাঁদা দাবির অভিযোগ টেকনাফে এসআরবি-১৫-এর অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি আটক টানা অষ্টমবার শতভাগ পাস, কোয়ান্টামে জিপিএ-৫ পেল ১৭ শিক্ষার্থী চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী পলাশ কুন্ডকে লাঞ্ছিত করার অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় এক লাখ ইয়াবা উদ্ধারের সূত্র ধরে পলাতক আসামি আটক খুলনা পঙ্গু এন্ড জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক, মরহুম ডাঃ প্রফেসর কাজী হামিদ আসগরের চতুর্থ তম মৃত্যুবার্ষিকী পালিত। উখিয়ায় বিজিবির অভিযানে দেড় কোটি টাকার ইয়াবা উদ্ধার বকশীগঞ্জে মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় সাড়ে ৬ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ টেকনাফে এসআরবি-১৫-এর অভিযানে সাত বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার মিয়ানমারে পাচারের আগেই ৪০ টন সিমেন্ট জব্দ, আটক ৮ মানবিকতা ও সাহসিকতায় মানুষের পাশে আনসার-ভিডিপি দলনেতা আবু বকর সিদ্দিক তাহসিফ সাউরি: একটি বিতর্কিত অধ্যায়, এক রহস্যময় মৃত্যু এবং উত্তরহীন প্রশ্ন শিশু অপহরণ ও ধর্ষণ মামলায় চট্টগ্রামের দুই আসামি গ্রেপ্তার চট্টগ্রাম বহিঃনোঙ্গরে জাহাজের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ মাদকমুক্ত ইউনিয়ন গড়ার প্রত্যয় নিয়ে চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহ আল-মামুন বকশীগঞ্জে মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড। ঠাকুরগাঁও-১ আসনে ভোট দিলেন দুই প্রধান প্রার্থী, ভোটের পরিবেশ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া বাগেরহাট বালুরমাঠ হতে ১৫ কেজি গাঁজাসহ ৪ জনকে গ্রেফতার করেছে এসআরবি-৬
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

সুরমা ইউনিয়নের উন্নয়ন বঞ্চিত নারীদের অধিকার আদায়ে সংরক্ষিত ওয়ার্ডে মহিলা মেম্বার পদে লড়তে চান মোছাঃ ফাতেমা বেগম।

বিশেষ প্রতিনিধি / ৫৫ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

সুনামগঞ্জ সদর উপজেলার ৩নং সুরমা ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন মোছাঃ ফাতেমা বেগম।

ইউনিয়নটির অবহেলিত জনপদের উন্নয়ন এবং বিশেষ করে নারীদের অধিকার সুরক্ষায় তিনি এবার নির্বাচনী মাঠে নেমেছেন।
​আমীরপুর, সদরগড়, কুরুতলা পূর্ব সদরগড়, অক্ষয়নগর, ইব্রাহিমপুর, জগন্নাথপুর ও মঈনপুর—এই এলাকার সকল শ্রেণি-পেশার সর্বস্তরের মানুষের কাছে দোয়া, ভোট ও আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তিনি।

​গণমাধ্যমকে নিজের ভাবনা তুলে ধরে মোছাঃ ফাতেমা বেগম বলেন, সুনামগঞ্জ সদর উপজেলার অন্যান্য ইউনিয়নগুলোর তুলনায় সুরমা ইউনিয়ন এমনিতেই অনেক গুণে পিছিয়ে রয়েছে।

পুরো ইউনিয়নই যদি এত পিছিয়ে থাকে, তবে আমার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড কতটা পিছিয়ে রয়েছে, তা আমি গভীরভাবে অনুভব করতে পেরেছি। এই উন্নয়নবঞ্চিত সংরক্ষিত ওয়ার্ডের মানুষের পক্ষে আমি কার্যকর ভূমিকা রাখতে চাই।

​এলাকার নারী সমাজের পিছিয়ে পড়ার কথা উল্লেখ করে তিনি বলেন, বিশেষ করে আমাদের নারীরা সব দিক থেকেই পিছিয়ে রয়েছে। আমি নির্বাচিত হলে নারীদের কল্যাণে নিজেকে উৎসর্গ করব। এলাকার অসহায় নারীদের বিধবা ভাতা, বয়স্ক ভাতা, গর্ভকালীন ভাতাসহ অন্যান্য সকল নাগরিক অধিকার ও সুযোগ-সুবিধা যথাযথভাবে বাস্তবায়নে কাজ করে যাব।
​মানুষের ভালোবাসা ও সেবামূলক কাজের গুরুত্ব তুলে ধরে ফাতেমা বেগম আরও বলেন, মানুষ চিরকাল এই দুনিয়ায় থাকে না, কিন্তু মানুষের ভালো কাজ ও কৃতিত্ব দুনিয়ায় থেকে যায়। অর্থ-সম্পদ আজ আছে কাল নেই, কিন্তু মানুষের ভালোবাসা চিরকাল বেঁচে থাকে। তাই আমি মানুষের কল্যাণে এমন কিছু করতে চাই, যেন মৃত্যুর পরেও মানুষ আমাকে শ্রদ্ধার সাথে স্মরণ রাখে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ