বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
জুলাই–আগস্ট আন্দোলনের পর সহিংসতায় প্রাণহানি: ধর্ষণ, নির্যাতন ও মব সহিংসতা গভীর উদ্বেগজনক সরিষাবাড়ীতে স্বাস্থ্য  বীমা দাবীর চেক হস্তান্তর ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত  সুনামগঞ্জ শহরের আলোচিত প্রায় অর্ধ কোটি টাকা স্বর্ণ ও ডলার চুরি মামলার রহস্য উদঘাটন আটক-৫ ‎ বিশ্ব পৃথিবী দিবসে শেরপুরে স্বেচ্ছাসেবীদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি!  শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের নাম পরিবর্তনের প্রতিবাদে লন্ডন থেকে সোহেল সরকারের তীব্র নিন্দা দোয়ারাবাজারে অতিরিক্ত দামে তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা কারমাইকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও সিনিয়র আইনজীবী রেজেকা সুলতানা ফেন্সি সংসদ সদস্য মনোনীত ইসলামপুরে নির্যাতনের শিকার সেলিম বাবুর অবস্থা আশঙ্কাজনক!যে কোন সময় পাওয়া যেতে পারে অনাকাঙ্ক্ষিত সংবাদ সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ নেত্রীর সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ নেত্রীর মনোনয়ন ঘোষণা, রাজশাহী থেকে মাহমুদা হাবিবা। খানসামায় মসজিদের বাউন্ডারি ওয়াল ভাঙচুর ও দখলের অভিযোগ, এলাকায় উত্তেজনা

ঝিনাইগাতীর মেধাবী তরুণ হৃদয় চক্রবর্তী ৪৫ তম বিসিএস ক্যাডারে সুপারিশ প্রাপ্ত।

সহকারী বার্তা সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সেলিম / ৩২ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি।

গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার কৃতি সন্তান হৃদয় চক্রবর্তী ১৯৯৭ সালে জন্মগ্রহণ করেন।

পিতা:জীবন কুমার চক্রবর্তী তিনি আহমদ নগর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক।
মাতা:কল্পনা গোস্বামী তিনিও সারিকালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। কল্পনা গোস্বামীর দুই সন্তানের মধ্যে তিনি সবার বড়।

হৃদয় চক্রবর্তী ছোট থেকেই অনেক মেধাবী ছাত্র ছিলেন, এবং ৫ম ও ৮ম শ্রেণিতে স্কলারশিপ পেয়েছেন।

তিনি আহমদ নগর উচ্চ বিদ্যালয় থেকে ২০১৩ সালে
এস এস সি এবং ২০১৫ সালে এইচএসসি (ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, মোমেনশাহী) থেকে উভয় পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন।

এর পর দেশের সনামধন্য প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (কৃষি) বিভাগ থেকে সিজিপিএ-৩.৭৯পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন।

এবং ক্রপ বোটানিতে এমএস বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হতে সিজিপিএ-৪ পেয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।

তার প্রথম কর্মজীবন শুরু হয় ২০২৩ সালে বাকাঁকুড়া উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন।

এর পড় তাকে আর কেউ দাবিয়ে রাখতে পারেনি শ্রম, মেধা দিয়ে অনেক পরিশ্রম করে তিনি ২০২৫ সালে বাংলাদেশ কৃষি ব্যাংক,(১০ম গ্রেড)বারহাট্টা শাখা, নেত্রকোনা জেলায় কর্মরত ছিলেন।

এবং ২০২৬ সালে সোনালী ব্যাংক পিএলসি সিনিয়র অফিসার (৯ম গ্রেড) বিশ্বম্ভরপুর শাখা, সুনামগঞ্জ জেলায় যোগদান করেন।

অবশেষে হৃদয় চক্রবর্তী ৪৫ তম বিসিএস (কৃষি) ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়ে সাফল্য অর্জন করতে পেরেছেন।

হৃদয় চক্রবর্তী  প্রতিনিধি কে জানান, আদর্শবান ও সৎ মানুষ হওয়াই আমার জীবনের মুল লক্ষ্য। শিক্ষা জীবনের শুরুতেই স্বপ্ন বুনেছিলাম পড়াশোনা করে ভালো সরকারি প্রতিষ্ঠানে সম্মানের সাথে চাকুরী করবো। আশা পূর্ণ হয়েছে।

হৃদয় চক্রবর্তী জানান, এই কৃতিত্বের সাথে সফলতায় যাদের অবদান সবচেয়ে বেশি তারা হলেন- আমার বাবা-মা,এবং খুবই কাছের কিছু বন্ধুবান্ধবের অনুপ্রেরণায় সাফল্য অর্জন করতে পেরেছি।

শিক্ষা জীবনে নিজের সর্বোচ্চ পরিশ্রম, চেষ্টা, পড়ালেখা করা, মানুষের দোয়া, সর্বোপরি সকলের কাছে আমি দোয়াপ্রার্থী সামনের দিনে দায়িত্বগুলো যেন নিষ্ঠার সাথে পালন করতে পারি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর