বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলেল শুভেচ্ছায় সিক্ত প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান দোয়ারাবাজারে বাল্যবিবাহ প্রতিরোধে জোরালো পদক্ষেপের আহবান প্রান্তিক কৃষকের সক্ষমতা বৃদ্ধিতে ভার্মি কম্পোস্ট তৈরিতে হাতে কলমে প্রশিক্ষণ দিলেন ব্রাক ডিমলায় স্বপ্নের রামডাংগা সামাজিক সংগঠন এর নলকূপ বিতরন। সিলেট রেঞ্জের সেরা ওসি নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত শেরপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী আনিস-উজ-জামান শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা প্রচার অভিযান 

বটিয়াঘাটায় দুই পক্ষের সংঘর্ষে ৯ জন আহত

সহকারী বার্তা সম্পাদক- ছাদেক আহমাদ। / ১২৪ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

 

মোঃসোহরাব হোসেন মুন্সী,নিজস্ব প্রতিনিধিঃ

 

বটিয়াঘাটা সুরখালি ইউনিয়ানের বুনোরাবাদে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের ৯জন আহত হয়েছে। জানা যায়,ঘটনার দুই দিন আগে ইফতারির গ্লাস নিয়ে ঐ এলাকার ইয়াছিন শেখ ও জমাত শেখের মধ্যে দ্বন্দ্ব হয়।পরে শুক্রবার সন্ধায় জমাত শেখ ও ইয়াছিনের মধ্যে দ্বন্দ্ব হয়। এলাকাবাসি বিষয়টি মিমাংসা করেন।শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে একই বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে আবারো সংঘর্ষ হলে জমাত শেখ গংদের মধ্যে মোট ৬ জন গুরুতর আহত হয়। এর মধ্যে ৩ জন বিএনপির ও ৩ জন জামায়াতে ইসলামীর সমর্থক।আহতরা হলেন, জমাত শিকদার (৫০),পিতা- মৃত মোবারক শিকদার,
‎আব্দুল মজিদ শেখ (৭০)পিতা মৃত শমসের আলী,
‎রেজাউল শেখ (৬০) পিতা মৃত শহর আলী,
‎মোহাম্মদ নজরুল শেখ পিতা মৃত নুর আলী শেখ
‎কামরুল শিকদার পিতা মৃত মোবারেক শিকদার
‎মারুফ শেখ( ৪৫) পিতা আব্দুল মজিদ।অন্যদিকে ইয়াসিন গংদের মধ্যে ৩ জন আহত হয়।আহতরা হলেন,‎ইয়াসিন শেখ (৩০)পিতা ইদ্রিস আলী শেখ,
জুনায়েদ শেখ (৪০)পিতা জামাল শেখ এজাজ শেখ(৩২) পিতা সামাদ শেখ।এবিষয় নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।এদিকে জমাত শেখ গংদের খোজ খবর নিতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান ‎বাংলাদেশ জামাতে ইসলামীর খুলনা জেলা আমির মাওলানা ইমরান হোসাইন, খুলনা জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান,বটিয়াঘাটা উপজেলা নায়েবে আমির মাওলানা আবু ইউসুফ,নায়েবে আমির মাওলানা আশরাফ আলী, সেক্রেটার ইঞ্জিনিয়ার আব্দুল হাই,বাইতুল মাল সম্পাদক আব্দুল কাদের গাজী,সহ আরো অনেক নেতা কর্মী।এ ঘটনায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন পক্ষ থেকে থানায় কোন অভিযোগ হয়নি।ভুক্তভোগী মজিদ শেখ জানান,জমাত শিকদার কে মারার বিষয় নিয়ে আমরা কয়জনে বসি এর মধ্যে ইয়াছিন হুমায়ূন গং এলো পাতাড়ি ভাবে আমাদের উপর হামলা করে।অন্যদিকে ইয়াছিন গংদের পক্ষ থেকে জানান, আমরা তারাবি নামাজ শেষ করে বাড়ি ফেরার পথে জমাত গং আমাদের উপর হামলা করে।এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর