বদলগাছী উপজেলার গোয়ালভিটা এলাকা থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫
বদলগাছী নওগাঁ প্রতিনিধিঃ
এরই ধারাবাহিকতায় গত কয়েকদিন ধরে র্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল মাদক ব্যবসায়ী মোঃ সাইরুল
ইসলাম (৩৫), মোঃ সাদ্দাম হোসেন (২৮), মোঃ পলাশ (৩৬) গনের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। অদ্য ১৭-০৪-
২০২৬ তারিখ র্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নওগাঁ জেলার
বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাড়ার পুর ইউনিয়নের গোয়ালভিটা এলাকায় উল্লেখিত মাদক ব্যবসায়ীদের মাদক বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের
ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ সাইরুল
ইসলাম (৩৫), মোঃ সাদ্দাম হোসেন (২৮), মোঃ পলাশ (৩৬) আটক করেন সাক্ষীদের উপস্থিতিতে
আটককৃত মাদক ব্যবসায়ী মোঃ সাইরুল ইসলাম (৩৫), মোঃ সাদ্দাম হোসেন (২৮), মোঃ পলাশ (৩৬) দের নিকট
হতে অবৈধ মাদকদ্রব্য ৬২ পিস ট্যাপেন্টাডল, যার ওজন ২৫ (পঁচিশ) গ্রাম, যার মূল্য অনুমান – ১৮,৬০০/-
(আঠারো হাজার ছয়শত) টাকা উদ্ধার করতঃ উক্ত মাদক ব্যবসায়ীদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামি মোঃ সাইরুল ইসলাম (৩৫), মোঃ সাদ্দাম হোসেন (২৮), মোঃ পলাশ (৩৬) গন চিহ্নিত
মাদক ব্যবসায়ী। তারা সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করতঃ নওগাঁ জেলার বিভিন্ন
এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। বর্ণিত আসামিকে জিজ্ঞাসাবাদে তারা অকপটে স্বীকার করে ও বলে যে, অবৈধ
মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিল। জিজ্ঞাসাবাদে তারা আরো জানায় যে, তাদের
পুরো নাম মোঃ সাইরুল ইসলাম (৩৫), পিতা-মোঃ মোজাম্মেল, সাং-পাহাড়পুর, মোঃ সাদ্দাম হোসেন (২৮), পিতাঃ
মৃত- মহশিন আলী, সাং- গোয়ালভিটা মোঃ পলাশ (৩৬) পিতা- মৃত- খোকা মিয়া সাং- দ্বারিশন সর্বথানা- বদলগাছি,
জেলা-নওগাঁ।
মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা
কার্যক্রম অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী নওগাঁ জেলার বদলগাছী থানায় হস্তান্তর করা
হয়েছে।
বুলবুল আহম্মেদ ( বুলু)
বদলগাছী নওগাঁ প্রতিনিধিঃ
১৮-৪-২০২৬