বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম
ঈদ উপলক্ষে রাউজান প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল নীলফামারী সদরবাসীকে যুবদল নেতা শামীম শাহ্ আলম (তমু)-এর ঈদ শুভেচ্ছা বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা। পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন আব্দুল ওয়াহেদ সরকার “আজ আমার জন্মদিন” ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন র‍্যাবের নতুন ডিজি কারমাইকেল কলেজের প্রাক্তন ছাত্র আহসান হাবীব পলাশকে প্রাক্তন শিক্ষার্থী সমিতির অভিনন্দন বৃটেনের কাডিফে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সাউথ ওয়েলস রিজিওনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মো:শাহজালাল, সাধারণ সম্পাদক কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি ঝিনাইগাতী, শেরপুর।

রায়হান কবীরের মৃত্যুতে রাজারহাট উপজেলা তৃণমূল যুবদলের শোকের মাতম বইছে

মোঃ মনসুর আলী বিশেষ প্রতিনিধি: / ৮৫ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

মোঃ মনসুর আলী
বিশেষ প্রতিনিধি:

কুড়িগ্রাম জেলা যুবদলের সভাপতি মোঃ রায়হান কবীর ২৯ ডিসেম্বর সোমবার রাত আনুমানিক ১০.৪৫ মিনিটে ঢাকায় অবস্থিত ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
রায়হান কবীর কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মৃত, মোজাম্মেল হকের কনিষ্ঠ পুত্র। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।

পারিবারিক ও দলীয় সূত্রে জানা গেছে, রায়হান কবীর দীর্ঘদিন ধরে হার্ট ও কিডনি জনিত সমস্যা সহ নানাবিধ জটিল সমস্যায় ভুগছিলেন।
গত ২৫ ডিসেম্বর বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলা উপজেলা পর্যায় থেকে শুরু করে তৃণমূল যুবদলের নেতাকর্মীসহ ঢাকায় তারেক রহমানের সমাবেশে অংশগ্রহণ করেন।
এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে নেতাকর্মীরা চিকিৎসার জন্য দ্রুত তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করেন।
চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
এদিকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কুড়িগ্রাম জেলা যুবদলসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের মাতম বিরাজ করছে। রায়হান কবীরের মৃত্যুতে রাজারহাট উপজেলা বিএনপি , যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ সর্বস্তরের নেতাকর্মী গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন। রাজারহাট উপজেলাধীন চাকিরপশার ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মনসুর আলী সহ ৯ ওয়ার্ডের বেশ কিছু নেতাকর্মী বলেন ,রায়হান কবীরের তুলনা তিনি নিজেই।
দলের গুরুত্বপূর্ণ এই সময় তার চলে যাওয়া এক অপুরনীয় ক্ষতি।
যা সহজে পুরন হবার নয়।
রায়হান কবীর অত্যন্ত দায়িত্বশীল কর্মী বান্ধব ও দক্ষ নেতা ছিলেন।

বিগত আওয়ামীলীগ সরকারের শাসনামলে রায়হান কবীর হামলা মামলা সহ বিভিন্ন ভাবে নির্যাতন নিপীড়নের শিকার হন।

তিনি একজন পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ও সংগঠক ছিলেন।
রায়হান কবীর মৃত্যুকালে স্ত্রী,এক ছেলে এক মেয়ে ও অসংখ্য নিবেদিত নেতাকর্মী রেখে গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর