রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম
তাহিরপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে ৪৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগ। টেকনাফ সীমান্তে যৌথ অভিযান: ইয়াবাসহ চারজন আটক বকশীগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত। ইউএনওসহ তিন কর্মকর্তার সঙ্গে টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় চোরাচালানবিরোধী অভিযানে সিমেন্টবোঝাই বোট জব্দ, আটক ৪ জামালপুরের বকশীগঞ্জে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। টেকনাফে এসআরবি-১৫-এর অভিযানে একাধিক মানবপাচার মামলার পলাতক আসামি গ্রেপ্তার চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান, সারসহ আটক ৯ তাহিরপুরে মাদক সেবনে মাতলামি কৃষকদলের দুই নেতা আটক, আদালতে প্রেরণ। ৭নং বানারীপাড়া সদর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে সদর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং সাবেক মেম্বার মো:মিজানুর রহমান। চুরি মামলার আসামি গ্রেপ্তার ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার, পালিয়েছে পাচারকারী সুরমা ইউনিয়নের উন্নয়ন বঞ্চিত নারীদের অধিকার আদায়ে সংরক্ষিত ওয়ার্ডে মহিলা মেম্বার পদে লড়তে চান মোছাঃ ফাতেমা বেগম। রূপগঞ্জে বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে বালু ভরাটের নামে চাঁদা দাবির অভিযোগ টেকনাফে এসআরবি-১৫-এর অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি আটক টানা অষ্টমবার শতভাগ পাস, কোয়ান্টামে জিপিএ-৫ পেল ১৭ শিক্ষার্থী চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী পলাশ কুন্ডকে লাঞ্ছিত করার অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় এক লাখ ইয়াবা উদ্ধারের সূত্র ধরে পলাতক আসামি আটক খুলনা পঙ্গু এন্ড জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক, মরহুম ডাঃ প্রফেসর কাজী হামিদ আসগরের চতুর্থ তম মৃত্যুবার্ষিকী পালিত। উখিয়ায় বিজিবির অভিযানে দেড় কোটি টাকার ইয়াবা উদ্ধার
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

টেকনাফ সীমান্তে যৌথ অভিযান: ইয়াবাসহ চারজন আটক

সাদ্দাম হোসেন সাজ্জাদ / ১৯ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে রবিবার, ১ নভেম্বর, ২০২৬

সাদ্দাম হোসেন সাজ্জাদ :

মাদক চোরাচালান প্রতিরোধে কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা ও দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

বিজিবির তথ্য অনুযায়ী, মিয়ানমারের মংডুখাল থেকে নাফ নদীপথে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশের আশঙ্কায় নাজিরপাড়া ও সাবরাং বিওপির টহল দল নদীর সম্ভাব্য প্রবেশপথে অবস্থান নেয়।

পরে বিএসপি পোস্টের আনুমানিক ৩০০ মিটার পূর্বে এবং শূন্যরেখা থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ২০০ মিটার দূরে সন্দেহভাজন নৌকাটিতে অভিযান চালানো হয়। এ সময় চারজনকে আটক করা হয়।

বিজিবি জানায়, অভিযানের উপস্থিতি টের পেয়ে নৌকায় থাকা ব্যক্তিরা ইয়াবার চালান নদীতে ফেলে দেন। পরে নদীতে তল্লাশি চালিয়ে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিদের পরিচয় হিসেবে আবদুল খালেক (২৫), নূর ফয়সার (২৫), মিজানুর রহমান (২৪) ও হাফেজ আহম্মদের (২৯) নাম উল্লেখ করা হয়েছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু এবং জব্দ করা মালামাল টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ